নিতুড়িয়া: তৃণমূলের কার্যালয়ের ব্যানার পোস্টার ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ফলাফল ঘোষণার পরেই সোমবার রাত্রে পুরুলিয়ার রঘুনাথপুরে তৃণমূলের একটি কার্যালয়ের ব্যানার পোস্টার ছেড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রঘুনাথপুর কলেজের গণনা কেন্দ্রের অদূরে অবস্থিত তৃণমূল ঐ কার্যালয়ে ব্যানার পোস্টার ছেড়ার অভিযোগে ব্যাপক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়েই বিশাল সংখ্যক পুলিশ পরিস্থিতির সামাল দেন। এদিকে ঐ ঘটনার পর তৃণমূলের ঐ কার্যালয়টি মঙ্গলবার সন্ধ্যা 7টা পর্যন্ত বন্ধ থাকে।তবে পুলিশি নজরদারি চলছে।