বলরামপুর: প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের দুয়ারে ভোটদান,নির্বাচন কমিশনের উদ্যোগে বলরামপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু
২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের প্রাক্কালে নির্বাচন কমিশনের নির্দেশে পুরুলিয়া জেলা জুড়ে শুরু হলো এক বিশেষ কর্মসূচি। মঙ্গলবার সকাল সাড়ে ন'টা থেকে জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি বলরামপুর ব্লকের বিভিন্ন বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের কাজ শুরু করেছেন নির্বাচন কর্মীরা। মূলত ৮০ বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিক এবং ভিন্নভাবে সক্ষম (PwD) ভোটারদের জন্য কমিশনের এই বিশেষ ‘হোম ভোটিং’ ব্যবস্থা।