রায়গঞ্জ: ভিনরাজ্য থেকে ফিরেই মৃত্যু! পিপলানে যুবকের রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য
রায়গঞ্জের পিপলান এলাকায় এক যুবকের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম দিব্যেন্দু দাস (২৮)। শনিবার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, শুক্রবার ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পর রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান দিব্যেন্দু। এরপর আর ফেরেননি। শনিবার সকালে একটি বাগানে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।