দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দেবীপুর এলাকায় ২৫ বছরের এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সুপ্রিয়া মণ্ডল। গত সোমবার একটি জলাশয়ের ধারে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ঘটনাটি আত্মহত্যা নাকি খুন—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে চমকে দেওয়া তথ্য।প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।