পুরুলিয়া ১: বদলি হলেন এসপি বৈভব তিওয়ারি, নতুন পুলিশ সুপার কুমার সানি রাজ
বদলি হয়ে গেলেন পুরুলিয়ার পুলিশ সুপার (SP) বৈভব তিওয়ারি। তাঁর জায়গায় পুরুলিয়ার নতুন পুলিশ সুপার পদে দায়িত্ব নিচ্ছেন কুমার সানি রাজ। বিদায়ী পুলিশ সুপার বৈভব তিওয়ারি পদোন্নতি (Promotion) পেয়ে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি এপি (Joint CP, AP) পদে যোগ দিচ্ছেন। অন্যদিকে, পুরুলিয়ার নতুন এসপি হিসেবে দায়িত্ব নিতে চলা কুমার সানি রাজ এর আগে হাওড়া গ্রামীণের (Howrah Rural) পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।