নিতুড়িয়া: নিতুড়িয়াতে আবগারি দফতরের অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান, ৩০০লিটার তরল বাজেয়াপ্ত করল
পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে নিতুড়িয়া থানা এলাকায়। সোমবার নিতুড়িয়া থানার অন্তর্গত শিউলিবাড়ি,পাহাড়গোড়া,পুয়াপুর,চালমারা সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালিয়ে অবৈধ মদ তৈরির উপকরণ ৩০০লিটার তরল,হাঁড়ি ১টি বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করে দেয়।