বরাবাজার: পাততোরিয়া গ্রামে আয়োজিত হল ভারতীয় জনতা পার্টির এক সাংগঠনিক বৈঠক উপস্থিত মন্ডল সভাপতি
ভোট যতই এগিয়ে আসছে ভোটযুদ্ধে জিততে বিভিন্ন রণ কৌশল সাজাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। সেই ভাবে ভারতীয় জনতা পার্টি ও নিজেদের প্রার্থীর ভোট বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে একদিকে যেমন বড় বড় সভা বৈঠক চলছে তেমনি বুথ কর্মীদের নিয়ে বৈঠক চলছে প্রতিনিয়ত। শুক্রবার রাত আটটা নাগাদ বরাবাজার ব্লকের অন্তর্গত পাতোরিয়া গ্রামে আয়োজিত হল ভারতীয় জনতা পার্টির বুথ কমিটির বৈঠক উপস্থিত ছিলেন বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক সহ অন্যান্যরা