রঘুনাথপুর ২: বড়রা গ্রামের যুবকের পথ দুর্ঘটনায় মৃত্যুতে শোকের ছায়া এলাকায়,দেহ উদ্ধার করে PM এ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত ঐ যুবকের নাম বছর 32এর বলরাম চন্দ্র।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত বড়রা গ্রামে। সূত্র মারফত জানা যায় বলরাম শনিবার রাত্রে মোটর বাইক নিয়ে রঘুনাথপুর থানার অন্তর্গত দুরমুট গ্রামের শশুরবাড়ি যাচ্ছিল।ঐ সময় পথে রঘুনাথপুর - চেলিয়ামা রাস্তায় রক্ষৎপুর মোড়ের অদূরে কোন গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রবিবার রঘুনাথপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে PM এ পাঠায়।