বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক পর্যালোচনা বৈঠক করল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের নোটা ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস। বুধবার ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল, অঞ্চল তৃণমূলের সভাপতি সুশোভন নায়েক, গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তা সিং এর উপস্থিতিতে বুথ ও অঞ্চল স্তরের নেতৃত্বদের নিয়ে এই বৈঠক হয়। বৈঠকে মুলত ২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের কাজকর্মের বিষয়ে আলোচনা হয়।