বান্দোয়ান: বান্দোয়ান থানা এলাকায় উদ্ধার হওয়া গৃহবধূ ও যুবকের ঝুলন্ত দেহের ময়নাতদন্ত হলো রবিবার
গাছ থেকে এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বান্দোয়ান থানা এলাকায়।শনিবার দুপুর নাগাদ বান্দোয়ান থানার ধাদকা এলাকার জামজোড়া গ্রামে সোনাঝুরি বাগানের একটি গাছে একটি ছেলে ও মেয়েকে গলায় দড়ির ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।পরবর্তীকালে বান্দোয়ান থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।