কমলপুর মহকুমার অপরেস্কর এলাকার 'এ বি সি' ইটভাট্টায় আজ দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আটজন গুরুতর আহত হয়েছেন। এদিন ইটভাট্টায় ব্রহ্মা পুজো চলাকালীন চুল্লিতে আগুন দেওয়ার মুহূর্তে সেটি হঠাৎ ভেঙে পড়লে এই বিপর্যয় ঘটে। স্থানীয় লোকজন ও শ্রমিকরা ড্রেজার ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করেন।