গোপীবল্লভপুর ১: নয়াগ্রাম ৩ নম্বর মণ্ডলের পক্ষ থেকে লতা মঙ্গেশকর ও ভগৎ সিংয়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
নয়াগ্রাম ৩ নম্বর মণ্ডল বিজেপি সোমবার গোপীবল্লভপুর বিধানসভা কার্যালয়ে লতা মঙ্গেশকর ও ভগৎ সিংয়ের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে উদযাপন করল। পুষ্পার্ঘ্য অর্পণ করে দুই মহাপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সভাপতি স্বপন রথ, সম্পাদক সুমন্ত মহান্তিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।