এসআইআর এর এন্যুমারেশন ফর্ম ফিলাপ এর দলের সহায়তা কেন্দ্রে যোগ দিলেন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কুপাল ও জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র । বুধবার ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল ও মেন্টর স্বপন পাত্র তপশিয়া অঞ্চল ও কূলিয়ানা অঞ্চলের ক্যাম্পে বিকেল ৫ টা নাগাদ উপস্থিত হয়ে ভোটারদের ফর্ম ফিলাপের সহায়তার কাজ তদারকি করেন। দলের কর্মীদের নির্দেশ দেন ফর্ম ফিলাপে সমস্ত রকমের সহায়তা করতে।