পুরুলিয়া ১: সোনাইজুড়ি অঞ্চলে প্রচারে এসে বৃদ্ধের সাইকেলে হাওয়া দিয়ে নজর কাড়লেন বিজেপি প্রার্থী জলাধর মাহাতো
মঙ্গলবার সোনাইজুড়ি অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করছিলেন জলাধর মাহাতো। দলীয় কর্মীদের নিয়ে ঘোরার সময় তিনি লক্ষ্য করেন, রাস্তার ধারের একটি দোকানের সামনে এক বয়স্ক মানুষ তাঁর সাইকেলে হাওয়া দিতে গিয়ে প্রবল হিমশিম খাচ্ছেন। বয়সের ভারে এবং শারীরিক ক্লান্তিতে তিনি পাম্পার দিয়ে সাইকেলে হাওয়া ভরতে পারছিলেন না। দৃশ্যটি দেখা মাত্রই প্রচার থামিয়ে সোজা সেই বৃদ্ধের কাছে যান বিজেপি প্রার্থী। কোনো দ্বিধা না করে বৃদ্ধের হাত থেকে পাম্পারটি নিজের হাতে তুলে নেন।