রায়গঞ্জ: রায়গঞ্জে মুথুট গোল্ড ফাইন্যান্সে স্বর্ণ আত্মসাৎ, গ্রেফতার ম্যানেজারকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ, তদন্তে পুলিশের জোর
রায়গঞ্জে স্বর্ণ ঋণ সংস্থা মুথুট গোল্ড ফাইন্যান্স র শাখায় গ্রাহকদের বন্ধক রাখা গয়না আত্মসাতের অভিযোগে গ্রেফতার ব্রাঞ্চ ম্যানেজারকে নিয়ে শনিবার পুলিশ ঘটনাস্থলে পুনর্নির্মাণ করে তদন্ত শুরু করেছে। অভিযোগ, ১৮ জন গ্রাহকের আসল গয়না সরিয়ে নকল গয়না রাখা হতো এবং আসল অলংকার স্থানীয় দোকানে বিক্রি করা হয়। ঘটনায় ব্যাংক কর্মীদের গাফিলতির বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে।