পাড়া: পাড়া গ্রাম পঞ্চায়েত অফিসের আধিকারিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করল বিজেপি নেতৃত্বরা
Para, Purulia | May 15, 2026 পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার ঘোষণা হওয়ার পরেই আজ শুক্রবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লকের মণ্ডল চার এর পক্ষ পাড়া ব্লকের পাড়া গ্রাম পঞ্চায়েত অফিসের আধিকারিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করল বিজেপি নেতৃত্বরা। এদিন আধিকারিকদের সাথে দেখা করে এলাকার সামগ্রিক উন্নয়নের বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিবশম্ভু বাউরী সহ অন্যান্যরা।