তারাপীঠ যাওয়ার পথে ব্যান্ডেল স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে মৃত্যু ফুলিয়ার বাসিন্দা এক যুবকের। সূত্রের খবর, ফুলিয়া এলাকার বাসিন্দা এক যুবক রবিবার রাতে ফুলিয়া থেকে তারাপীঠ যাওয়ার জন্য বেরিয়ে ছিল। রাতে ওই যুবকের পরিবার খবর পায় ব্যান্ডেল স্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। মৃত যুবকের পরিবারের দাবি বাড়ী থেকে একা বের হলেও তার সাথে আরও এক যুবক ছিল। গোটা বিষয়টা নিয়ে তদন্তের দাবি জানানোর কথা ভাবছে পরিবার।