নিতুড়িয়া: পিতার স্মৃতিতে নিতুড়িয়ার সরবড়ি মোড়ে জলছত্রের আয়োজন করল পুত্র কৃষ্ণণ দুবে ও তার টিম
গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের মধ্যেই পিতার স্মৃতি তে জলছত্রের আয়োজন করল তার সুযোগ্য পুত্র কৃষ্ণণ দুবে। নিতুড়িয়ার সরবড়ি মোড়ে পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে এই জলছত্র। পথ চলতি মানুষকে ঠান্ডা জলের সাথে ভিজে ছোলা, বোঁদে, গুড় কিমবা বাতাসা খাইয়ে তৃষ্ণা নিবারণ করান কৃষ্ণণ দুবের ছেলেরা। তার এই কর্মকাণ্ডে পাশে রয়েছে কয়েকজন বন্ধু ও নোয়াদার গ্রামবাসীরা। বুধবার জল, বাতাসার পাশাপাশি দেওয়া হল লুচি ,পায়েস ও বোঁদে। কৃষ্ণের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।