রঘুনাথপুর ২: রঘুনাথপুর ২নং ব্লকের বিভিন্ন এলাকায় সকাল থেকেই বৃষ্টি,কালবৈশাখীর প্রভাবে সাময়িক স্বস্তি এলাকাবাসীর
আজ বুধবার সকালে হঠাৎ আকাশ কালো করে বজ্রপাত সহ বৃষ্টি নামল পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়।যার ফলে তীব্র তাপপ্রবাহের হাত থেকে কিছুটা স্বস্তি মেলে এলাকার বাসিন্দাদের। বৃষ্টিপাতের জেরে এক ধাক্কায় তাপ মাত্রা অনেকটাই নীচে নেমে যায়।দফায় দফায় চলে বৃষ্টিপাত।যার ফলে এলাকার বাসিন্দাদের তীব্র গরমের হাত থেকে মেলে সাময়িক স্বস্তি।বুধবার সকাল 7টার সেই ছবি তুলে ধরলাম।