বলরামপুর: কাটাবেড়ায় কংসাবতী নদীর উপর স্থায়ী সেতু নির্মাণের দাবি,পূর্তমন্ত্রীর দ্বারে বলরামপুরের বিধায়ক
বলরামপুর বিধানসভার কাটাবেড়াতে কংসাবতী নদীর উপর সেতু নির্মাণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে রাজ্যের গণপূর্ত বিভাগের (PWD) মন্ত্রী অজয় কুমার পোদ্দার সঙ্গে বিশেষ আলোচনা বলরামপুরের বিধায়ক জলধর মাহাতোর। সূত্রের খবর এলাকাবাসীর প্রয়োজনের কথা তুলে ধরে দ্রুত প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন বিধায়ক। এই সেতু নির্মাণ বাস্তবায়িত হলে তিন টি বিধানসভা এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।