বাঘমুণ্ডী: চুরি বা হারিয়ে যাওয়া 12 টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন বাঘমুন্ডি থানার পুলিশ
বিভিন্ন সময়ে হারানো ও চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। উন্নত প্রযুক্তির সাহায্যে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া ১২ টি মোবাইল ফোন।শনিবার দুপুর ১২ টা নাগাদ সেগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেয় বাগমুন্ডি থানার পুলিশ। এদিন থানার আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস ও এএসআই কাজল বাউরি সংশ্লিষ্ট মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দেন। হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার পর থানাতে জিডি করে দীর্ঘ অপেক্ষার পর মো