কালীপূজা ঘিরে অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।অংশগ্রহণ করেছিল কচিকাঁচা থেকে এলাকার মহিলারা।সেই সমস্ত প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করল কালীপূজা কমিটি।রবিবার সন্ধ্যা সাড়ে সাত টার সময় কাশীপুর থানার সোনাথলী অঞ্চলের লাড়া গ্রামে কালী পূজাতে সংস্কৃতি অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের প্রাইজ বিতরণ করা হল।উপস্থিত ছিলেন হুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ সিং সর্দার সহ, বিজেপির মন্ডল সভাপতি সহ এলাকার বিশিষ্ট জনেরা।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।