আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি মাঠে ময়দানে নেমে পড়েছে। তারই অঙ্গ হিসাবে আজ, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত মন্ডল-৩ এর মাটিয়া বাজারে অনুষ্ঠিত হল 'পরিবর্তন সংকল্প পথসভা'। নেতৃত্বরা কর্মীদের উদ্দেশ্যে মূল্যবান বার্তা দেন এবং নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করার আহ্বান জানান। এই ধরনের কর্মসূচি নির্বাচনের আগে কর্মীদের মধ্যে নতুন প্রেরণা জোগাবে বলে মনে