মানবাজার ১: মানবাজারের একটি বেসরকারি স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান,উপস্থিত SDO
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবাজার সিস্টার নিবেদিতা বিদ্যালয়ে পালিত হলো শিক্ষক দিবস।শনিবার সকাল ১০ টা নাগাদ মানবাজারের ইন্দকুড়িতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার মহাকুমা শাসক দীপক মিনা।ছিলেন সিস্টার নিবেদিতা বিদ্যালয়ের প্রিন্সিপাল বিকাশ চন্দ্র সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা ও বিশিষ্টজনেরা।