পুরুলিয়া ২: হাতোয়ারা মেডিকেল কলেজে আজ থেকে পথ চলা শুরু করলো আরোগ্য আহার ক্যান্টিন
জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ চিকিৎসার জন্য মেডিকেল কলেজে আসেন, কিন্তু খাবার খেতে হলে তাদের প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে খাবার খেতে হতো। তাদের কথা মাথায় রেখে একেবারে সুলভ মূল্যে ভালো মানের আহারের ক্যান্টিন খোলা হয়েছে মেডিকেল কলেজ ক্যাম্পাসে।সেলফ হেল্প গ্রুপ এবং কিছু বেকার যুবকের উদ্যোগে এই ক্যান্টিন শুরু হয়েছে। তেমনি আজ থেকেই উপচে পড়লো ভীড়। যারা এই ক্যান্টিনে খাবার খেতে আসেন তারা জানান যে এটা এই মেডিকেল ক্যাম্পাসে আগে কোনো খাবারের দোকান ছিলো না ।