চাঁচল ১: শুনানির নামে চরম ভোগান্তি! চাঁচল ১ ব্লকে শয়ে শয়ে ভোটারের ঢল, দিনমজুর থেকে সাধারণ মানুষ সবাই এসআইআর নিয়ে বিপাকে
এসআইআরের নোটিশ পেয়ে এখনও শুনানি কেন্দ্র ভিড় জমছে ভোটারদের। লম্বা লাইন আর ভিড়ের জেরে হয়রানির অভিযোগ তুলছে ভোটাররা। কেউ আবার কাজ ছেড়ে এসে সারাদিন শুনানির লাইনে কাটাচ্ছে। শুক্রবার দুপুর দুটো নাগাদ চাঁচল ১ ব্লক শুনানি কেন্দ্রে শয়ে শয়ে ভোটার লাইনে দাড়ায়। আর শুধু কলিগ্রাম অঞ্চলেরই দুশো জন ভোটার এদিন শুনানি কেন্দ্রে হাজির হয়।