রবিবার সন্ধ্যায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো গুসকরার আলুটিয়া এলাকায়। ঘরে ঢুকে খাবার খাওয়ার পাশাপাশি ঘরের মধ্যেই মলত্যাগ করে পালালো চোরেরা। অভিযোগ, আলমারির লকার ভেঙে নগদ প্রায় ৪০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি যায়। আর এই চুরির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গুসকরা ফাঁড়ির পুলিশ। তারা রাতভর অভিযান চালিয়ে ওই এলাকারই বাসিন্দা আহাদত শেখ ও হাই মল্লিক নামের দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদেরকে সোমবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ বর্ধমান আদালতে তোলা হয়।