নিতুড়িয়া: নিতুড়িয়ার কারখানায় কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যুতে চাঞ্চল্য
পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার একটি বেসরকারী ইস্পাত কারখানায় কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত ঐ যুবকের নাম দীপঙ্কর বাউরি।তার বাড়ি নিতুড়িয়া থানার অন্তর্গত নারায়ণপুর এলাকার গোপালপুর গ্রামে।অন্যান্য দিনের মত বুধবার সকালে দীপঙ্কর নিতুড়িয়ার ঐ বেসরকারী ইস্পাত কারখানায় কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হলে গুরুতর আহত হয়।আশঙ্কাজনক অবস্হায় তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।