বরাবাজার: আসন্ন দুর্গাপূজা ঘিরে বরাবাজার থানায় প্রস্তুতি বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বরাবাজার থানা দুর্গাপূজা কমিটির উদ্যোগে আয়োজিত হলো এক প্রস্তুতি বৈঠক। শনিবার রাত আটটা নাগাদ বরাবাজার থানা চত্বরেই অনুষ্ঠিত হয় এই বৈঠক। দুর্গাপূজাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। পূজার বাজেট থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, প্রতিমা সংক্রান্ত বিষয় এবং সার্বিক আয়োজন—সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। পাশাপাশি, পূজার দিনগুলিতে যাতে সমস্ত আয়োজন সুশৃঙ্খলভাবে স