রঘুনাথপুর ১: রঘুনাথপুর শহরে ভারত সেবাশ্রম সঙ্গের রথযাত্রায় উপচে পড়ল মানুষের ভিড়,উপস্থিত এলাকার বিধায়িকা মামনি বাউরি
অন্যান্য বছরের ন্যায় এবছরেও পুরুলিয়ার রঘুনাথপুর শহরের ভারত সেবাশ্রম সঙ্গের রথযাত্রায় বৃহস্পতিবার বিকেলে উপচে পড়ল মানুষের ভিড়ে।এদিন রথযাত্রা প্রচুর মানুষের সমাগম হয়েছিল। প্রত্যেকের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ বাজনা সহযোগে ভারত সেবাশ্রম সঙ্গের রথযাত্রা রঘুনাথপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়িকা মামনি বাউরি সহ বহু বিশিষ্ট জনেরা।