কলকাতা: CBI সুজয় কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না , নগর দায়রা আদালতে হাজিরা দিলেন না কাকু
আজও সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না । ফের অসুস্থতার জন্য আদালতে হাজিরা দিতে পারলেন না সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এদিন প্রেসিডেন্সি জেলের তরফে আদালতে জানানো হয়, সুজয়কৃষ্ণ অসুস্থ। এখনই তাঁকে সশরীরে পেশ করার মতো পরিস্থিতি নেই। জেল কর্তৃপক্ষ আদালতে জানায় তাকে ভার্চুয়ালী পেশ করা যেতে পারে।