বলরামপুর: রথযাত্রার দিনে দুর্ঘটনার পরেই তৎপর পুলিশ বলরামপুরে ব্রিদ অ্যানালাইজার নিয়ে পুলিশের রাতভর তল্লাশি, ধৃত আরও ৫
রথযাত্রার সন্ধ্যায় বলরামপুরে পরপর সাতটি পৃথক পথ দুর্ঘটনা।আহত ১৫,একজনের মৃত্যু। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে বলরামপুর থানার পুলিশ। দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে শুক্রবার রাত দশটার পর শহরের বিভিন্ন জায়গায় ব্রিদ এনালাইজার দিয়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচজন মদ্যপ গাড়ি চালককে আটক করেছে।