রাত্রিকালীন ফাইলেরিয়া রক্ত সংগ্রহের কাজ শুরু হল পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।সোমবার রাত্রি সাড়ে নটা নাগাদ মানবাজার এক নম্বর ব্লকের জিতুজুড়ি অঞ্চলের মানকোচা সংসদের চারটি উপস্বাস্থ্য কেন্দ্রে রক্ত সংগ্রহের কাজ শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় বিনামূল্যে ফাইলেরিয়া রোগ নির্ণয়ের জন্য কুড়ি বছর বা তার থেকে বেশি বয়সীদের রক্ত সংগ্রহের কাজ চলছে।