নিতুড়িয়া: নিতুড়িয়ার পারবেলিয়ার হাটতলা শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার চালালেন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারী বাউরি
নিতুরিয়া ব্লকের সালতোড় অঞ্চলে পুজো দিয়ে প্রচার শুরু করলেন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজারী বাউরী। রবিবার পারবেলিয়ায় হাটতলা শিব মন্দিরে পুজো সেরে পারবেলিয়া কোলিয়ারি বাজার হয়ে নিউকলোনী এলাকায় একটি বিশাল মিছিলের মধ্য দিয়ে জনসংযোগ করে প্রচার চালান তিনি। এদিনের মিছিল জনস্রোতের আকার নেয়। দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। পেশায় স্কুল শিক্ষক হাজারী বাউরী রবিবার 6টা নাগাদ জানান , জেতার বিষয়ে তিনি একশ শতাংশ আশাবাদী।