বরাবাজার: সিন্দরী হাসপাতালের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু গৃহবধূর
পুজোর মরসুমে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা! প্রাণ গেল এক মহিলার। বরাবাজার-মানবাজার সড়কে সিন্দরী হাসপাতালের কাছে ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে প্রয়োজনীয় জিনিস কিনতে দাঁড়িয়েছিলেন একই পরিবারের তিনজন। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ষোলো চাকার ডাম্পার তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মোটরবাইকের পিছনে থাকা পানসরী মুর্মুর মৃত্যু হয়। আহত হন তাঁর স্বামী রূপচাঁদ মুর্মু এবং তাঁদের মেয়ে। মৃত ও আহতদের বাড়ি সিন্দরী