পুরুলিয়া ১: বজ্রঘাতে মৃত্যু হল এক বৃদ্ধার, দেহটি চাকলতোড় হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য পাঠালো টামনা থানার পুলিশ
গতকাল বরাবাজার থানার অন্তর্গত ভাগাবানদ গ্রামে বজ্রঘাতে মৃত্যু হল বছর ৬৯ এর এক বৃদ্ধার। জানাযায় ওই বৃদ্ধা মহিলার নাম প্রস্তু শহীস, ওই বৃদ্ধ মহিলাকে প্রথমে চাকোলতোড়গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন এবং আজ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় তামনা থানার পুলিশ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে।