পুঞ্চা: কেন্দার চাঁদড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা টোটোর
Puncha, Purulia | Oct 13, 2026 নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা টোটোর।দুর্ঘটনায় ভাঙলো বাইকের সামনের অংশ।মঙ্গলবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কেন্দা থানার অন্তর্ভুক্ত চাঁদড়া এলাকায়।পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে পৌঁছায় কেন্দা থানার পুলিশ। তবে এই দুর্ঘটনায় কোন বড়সড় ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।দুর্ঘটনায় টোটোর সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়।