পুরুলিয়া ১: পুরুলিয়ায় গৃহবধূর রহস্যমৃত্যু: স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ মায়ের
পুরুলিয়ার টামনা থানা দুলমি নডিয়া এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গৃহবধূর নাম পায়েল লাই। এই ঘটনায় মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ দায়ের করে ছিলেন গত 12-5-26 তারিখে নিহতের মা রিঙ্কু চ্যাটার্জী। ঘটনা তদন্ত চালিয়ে এর আগে পুলিশ ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছিল এবং পলাতক ছিল পরিবারের সবাই পুলিশ তদন্ত চালিয়ে গৃহবধুর শশুর ও ভাসুরকে গ্রেফতার করে এদিন কোর্টে তোলে