কার্শিয়ং: কার্শিয়াংয়ে গভীর রাতে দুটি বাড়িতে আগুন, একটিই পুড়ে ছাই
গভীর রাতে কার্শিয়াংয়ে পরপর দুটি বাড়িতে আগুন লেগে এক বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হতাহতের খবর পাওয়া যায়নি।