পুরুলিয়া জেলার বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক স্বর্গীয় দিলীপ গোস্বামীর স্মরণে শুরু হল অষ্টম বর্ষ কাশীপুর বইমেলা। বুধবার কাশীপুর বইমেলা কমিটির উদ্যোগে ও কাশীপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কাশীপুর সেবাব্রতি সংঘের ময়দানে আনুষ্ঠানিকভাবে শুরু হল এই বইমেলা। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার শুভ উদ্বোধন করলেন প্রখ্যাত সাহিত্যিক ও আনন্দ পুরস্কার প্রাপ্ত নলিনীকান্ত বেরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীপুর ব্লকের বিডিও চন্দন সাহা, পঞ্চায়েত সমিতির