রায়গঞ্জ: রায়গঞ্জের কমলাবাড়ি এলাকার উদয়পুর ছিন্নমস্তা কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
রায়গঞ্জের কমলাবাড়ির উদয়পুর ছিন্নমস্তা কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের তালা ভেঙে গয়না, পুজোর সামগ্রী ও প্রণামী বাক্সের নগদ অর্থ চুরি হয়েছে। ঘটনার আগের দিন এক অচেনা যুবকের সন্দেহজনক উপস্থিতির কথা জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।