রঘুনাথপুর ২: কুলসড়া গ্রামে ১ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা যায় মৃত ঐ ব্যক্তির নাম শম্ভু বাউরি।তার বাড়ি রঘুনাথপুর ২নম্বর ব্লকের নীলডি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর থানার অন্তর্গত কুলসড়া গ্রামে। মৃতের পরিবারের আত্মীয়রা জানান মঙ্গলবার গভীর রাতে সে হঠাৎ অসুস্থ বোধ করলে আমরা সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।