মানবাজার ১: মানবাজার চক বাজার এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
নিজের বাড়ির সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।বুধবার আনুমানিক সকাল ৮.৩০ টা নাগাদ বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় মানবাজার শহরের চকবাজার এলাকার বাসিন্দা তাপস দাসকে নিজের বাড়িতে সিলিং ফ্যানে গলায় দড়ির ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।পরবর্তীকালে দেহ মানবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।