রঘুনাথপুর ১: রেড ক্যাটাগরির স্পঞ্জ আয়রন কারখানার প্রতিবাদে রঘুনাথপুরের দুরমুট গ্রাম সংলগ্ন মাঠে দূষণ বিরোধী নাগরিক সভা ও মিছিল
গত মাসের ১৭আগষ্ট পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের দুরমুট এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিলান্যাস করে গেছেন রাজ্যের মধ্যে প্রথম গ্রিনফিল্ড ইন্টিগেটেড অত্যাধুনিক ইস্পাত কারখানার ।সেই কারখানার গড়ার প্রাথমিক কাজ শুরু করেছে অমিত মেটালিক্স শিল্প গোষ্ঠী।তারি মধ্যে শনিবার বিকেল 3টে নাগাদ দুরমুট গ্রাম সংলগ্ন মাঠে রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চের পক্ষ থেকে এলাকায় একটি মিছিল ও দূষণ বিরোধী নাগরিক সভার আয়োজন করা হয়েছিল।