পুরুলিয়া ১: বজ্রাঘাতে আহত দুই নাবালিকা, আহতদের আনা হলো চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে
পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার গোসাইডি গ্রামে বজ্রপাতে গুরুতর আহত দুই নাবালিকা। মঙ্গলবার বিকেলে গ্রামের একটি গাছের তলায় খেলার সময় হঠাৎই তাদের ওপর বজ্রপাত হয়। আহতদের নাম কবিতা মাহাতো (১২) এবং সুচিত্রা মাহাতো (১০)। পরিবারের লোকজন তড়িঘড়ি তাদের উদ্ধার করে চাকুলতর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।