বলরামপুর: বলরামপুরে ১৮নং জাতীয় সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত বাইক আরোহী
জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বলরামপুর পেট্রোল পাম্পের কাছে, আমরুহাঁসা নদীর সেতুর উপর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লক্ষণ দাস। তিনি আড়শা থানার তুম্বা ঝালদা গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান, জামশেদপুরের দিক থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে কোনো অজ্ঞাত পরিচয় গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।