রায়গঞ্জ: ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ যুবককে বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করলো চাকুলিয়া থানার পুলিশ
ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ যুবককে বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করলো চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে। ধৃত যুবকদের নাম মনিরুল হক বাড়ি ডালখোলা থানার জলোয়া এলাকায় এবং মনজুর আলম, বাড়ি চাকুলিয়া থানার শিবরামপুর এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে মঙ্গলবার রাতে গোপন সুত্রে খবরের ভিত্তিতে কানকি পশ্চিমপল্লীতে আটক করে চাকুলিয়া থানার কানকি ফাড়ির পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।