পাড়া: বিজেপির ঐতিহাসিক জয়ে দুবড়া গ্রাম পঞ্চায়েতের ঢেঁড়িয়া গ্রামে বিজয় মিছিলে কর্মীদের ব্যাপক উৎসাহ
Para, Purulia | May 11, 2026 পশ্চিমবঙ্গ ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে বিজেপির ব্যাপকভাবে জয়লাভ এর পাশাপাশি পুরুলিয়া জেলা ও পাড়া বিধানসভায় বিজেপির ব্যাপকভাবে জয় লাভের খুশিতে পাড়া ব্লকের দুবড়া গ্রাম পঞ্চায়েতের ঢেঁড়িয়া গ্রামে সোমবার দুপুর বারোটা নাগাদ বিজেপি কর্মী সমর্থকদের বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। এদিন প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা আবির মেখে বাজনা বাজিয়ে বিজয় মিছিল করেন। বিজয় মিছিলে কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।