বরাবাজার: ইতিহাস ও ভক্তির মেলবন্ধনে বাগালবাঁধের দুর্গোৎসব, গঙ্গা নারায়ণ সিংহদেবকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন বিধায়কের
শারদীয়ার পুণ্যলগ্নে ধর্মীয় ভাবাবেগ ও ইতিহাসের মেলবন্ধনে উৎসবমুখর হয়ে উঠল বাগালবাঁধ গ্রাম। ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক গঙ্গা নারায়ণ সিংহ দেবের প্রতিষ্ঠিত এই গ্রামের দুর্গামন্দির চত্বরে সপ্তমীর সন্ধ্যায় তাঁর মূর্তিতে মাল্যদান করে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাসকে। মা দুর্গার আরাধনার পবিত্র আবহে বিপ্লবী গঙ্গা নারায়ণ সিংহ দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে এনে দেয় বিশেষ তাৎপর্য।