মেদিনীপুর: সময়ে মেটানো হচ্ছে না মেদিনীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন! ধর্না অবস্থান পৌরসভার সামনে
সময়ে মেটানো হচ্ছে না মেদিনীপুর পৌরসভার অবসরপ্রাপ্তকর্মীদের পেনশন। বারবার জানানোর পরেও পৌর কর্তৃপক্ষ অনেক দেরি করে পেনশন দিচ্ছে বলে অভিযোগ। শুক্রবার দুপুরে তাই মেদিনীপুর পৌরসভার সামনে ধরনা অবস্থান করলেন পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। কয়েক ঘন্টা ধরে লাগাতার ধারণা করে তারা বিক্ষোভ দেখালেন। লিখিতভাবে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভাতে।